খালেদা জিয়ার কার্যালয়ে বৃটিশ হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স
ডেস্ক রির্পোট : সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে যান বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মিল। বিকাল ৪টা ১০ মিনিটে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন রবার্ট গিবসন।এর কিছুক্ষণ পরই কার্যালয়ে প্রবেশ করেন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত। দুই রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাখা শোক বইতে সাক্ষর করেন এবং বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ফিরে যান।
এদিকে বিকালে সমবেদনা জানাতে খালেদা জিয়ার কার্যালয়ে যান মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মিল। তিনি শোক বইতে সাক্ষার করেন।











