মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সুপারের মহানুভবতায় দুশ্চিন্তা দূর হলো পিতৃহীন তপতীর

news-image

নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেললেন তপতী। পিতৃহীন হতদরিদ্র পরিবারের সদস্য হিসেবে এ চাকরি যেন তার কাছে পৃথিবীটাই হাতের মুঠোয় পাওয়ার মতো ঘটনা। যদিও পরের দিন মেডিকেল পরীক্ষার প্রয়োজনীয় ছয় হাজার টাকা ছিল না তার। এ কারণে দুশ্চিন্তায় ছিলেন তিনি।

তবে পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের মহানুভবতায় সেই দুশ্চিন্তাও দূর হলো। তপতীর অর্থনৈতিক অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার নিজে এই টাকা দেওয়ার দায়িত্ব নেন। শনিবার মাগুরা পুলিশ লাইন্সে ২৬ পুলিশ সদস্য নিয়োগের মৌখিক পরীক্ষার দিনে এ ঘটনা ঘটে।

তপতীর বাড়ি শালিখা উপজেলার বুনাগাতী গ্রামে। সরকারি জমিতে খুপরি ঘরে তাদের বসবাস। বাবা তপন চক্রবর্তী একটি বেসরকারি কোম্পানির বিপণনকর্মী ছিলেন। ২০১৪ সালের ১৪ মে সড়ক দূর্ঘটনায় মারা যান তিনি। সেই থেকে তপতী, তার মা ও ছোট বোন খেয়ে না-খেয়ে বেঁচে আছেন। ফরিদপুরে পেট্রোল পাম্পের কর্মচারী মামার পাঠানো সামান্য টাকায় চলত সংসার। চরম অনটনের মধ্যেও লেখাপড়া চালিয়ে গেছেন তপতী। এবার শালিখার বুনাগাতী কলেজে বিজ্ঞান বিভাগে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি।

চাকরি পাওয়ার আনন্দে কেঁদে ফেললেও দুশ্চিন্তার ছাপ ছিল তার চোখেমুখে। এসব জানতে পেরে তপতীকে খুঁজে বের করে তার মেডিকেল চেকআপের প্রয়োজনীয় টাকার দায়িত্ব নেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক