,

ভালুকায় ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৩

news-image

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় টাইলসবাহী ট্রাকের পেছনে মাছবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মেহড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিং মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বটতলী গ্রামের আলতু মিয়ার ছেলে তাইজুদ্দিন, তার ভাগ্নে হেলপার একই উপজেলার ছিয়াদার গ্রামে ওয়াহেদ আলীর ছেলে বাবলু ও মাছ ব্যবসায়ী উপজেলার প্রশন্নপূর গ্রামের কাদের ভূইয়ার ছেলে তাহের আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সালাম জানান, মোহনগঞ্জ থেকে বরফকরা মাছ নিয়ে পিকআপ ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে উপজেলার মেহড়াবাড়ি এলাকায় পিকআপটি টাইলসবোঝাই অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাছবোঝাই পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালক ও হেলপারসহ তিনজন নিহত হন।

পরে রেকার দিয়ে বড় ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর