সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদকে দেখতে সিএমএইচে ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাবেক এই রাষ্ট্রপতিকে দেখতে সিএমএইচ-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যান সেতুমন্ত্রী। এ সময় জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গতকাল রোববার জিএম কাদের গণমাধ্যমকে জানান, এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে পানি চলে এসেছে, ইনফেকশনও দেখা দিয়েছে। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়।

এর আগে অুসস্থ বোধ করায় গত ২৬ জুন বুধবার সকালে এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন জাপা চেয়ারম্যান।

জানা গেছে, রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন এরশাদ। এর আগে জাপা চেয়ারম্যান সিএমএইচের পাশাপাশি সিঙ্গাপুরেও নিয়মিত শারীরিক চেকআপ করান। সর্বশেষ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক