,

কলেজছাত্রীকে আটকে রেখে একাধিকবার ‘ধর্ষণ’, মেয়রপুত্র গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক।। কলেজছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারীর ছেলে মাসুদ বেপারীকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, কয়েকদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয় মাসুদ বেপারীর। গত শনিবার সন্ধ্যায় তাকে নিজের বাসায় দেখা করতে ডাকেন মাসুদ।

ওই ছাত্রী দেখা করতে এলে মাসুদ একটি ঘরে তাকে আটকে রেখে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন। পরে সেখান থেকে কোনোরকম পালিয়ে যান ওই ছাত্রী। মেয়রের বাড়ির বাইরে এলে স্থানীয় নারীরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যায়।

এরপর জাজিরা থানায় পৌরসভার মেয়র ইউনুস বেপারীর ছেলে মাসুদ বেপারীর বিরুদ্ধে অভিযোগ করেন ধর্ষণের শিকার কলেজছাত্রী। এর ভিত্তিতে আজ রোববার সকালে তাকে আটক করে পুলিশ। পরে বিকেলে বাদি হয়ে মাসুদের বিরুদ্ধে মামলা করেন তিনি। এ ব্যাপারে জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারী বলেন, ‘আমার ছেলে নির্দোষ। এটা একটা ষড়যন্ত্র। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, ধর্ষণের ঘটনায় জাজিরার মেয়রের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর