বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পত্রিকার সম্পাদকের সঙ্গে বৈঠক করেছে সরকার

paperডেস্ক রির্পোট : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ কর্মসূচির মধ্যে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করেছে সরকার।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।

তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার সোয়া ১১টায় এ বৈঠকে হয়। এর আগে, গত বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেলের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল সরকার।

বৈঠকে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কালের কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, আলোকিত বাংলাদেশের সম্পাদক কাজী রফিকুল আলম, সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত আছেন।

বৈঠকের শুরুতে মরতুজা আহমদ বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্র আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা, হাসপাতালের বার্ন ইউনিটে বাতাস ভারাক্রান্ত- এসব পর্যবেক্ষণ নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। আপনাদের ভূমিকা সমাজকে আলোকিত করতে পারে।’

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘প্রতিষ্ঠিত সংবাদপত্রের গঠনমূলক সুন্দর আলোচনা করেছি। বরেণ্য ব্যক্তি যারা সম্পাদকের দায়িত্ব পালন করছেন সবার মূল্যবান চিন্তা-ভাবনা পরামর্শ পেয়েছি। আমরা সবাই দেশের শান্তি চাই। কারণ আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ পেয়েছি, এ দেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ থাকুক এটাই সবার কামনা। এ ব্যাপারে কোনো রাজনীতি নেই। কোনো মত নেই, দল নেই, সবার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছি। বর্তমানে যে পরিস্থিতি তা স্বাভাবিক হোক, সুন্দরভাবে দেশ চলুক।’

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। একমত হয়েছি শান্তির স্বপক্ষে। সবাই শান্তি চাই, অশান্তি চাই না। এই যে বিশৃঙ্খলা চলছে, অশান্তি চলছে, সন্ত্রাস চলছে- আমরা সবাই এটার বিরুদ্ধে। আমরা সবাই মনে করি এর রাজনৈতিক সমাধান হওয়া উচিৎ। আলোচনার মাধ্যমে সম্পাদকরা এর সমাধানের প্রস্তাব করেছি। আমরা মনে করি দেশ এভাবে চলতে পারে না। সমাধান হতেই হবে। মানুষ কতকাল এই অসহায়ের মধ্যে থাকবে। সবাই একমত হয়েছি, সবাই শান্তি চাই।