মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এতিমদের নিয়ে তরুণ সংসদ সদস্য শেখ তন্ময়ের জন্মদিন পালন

news-image

এতিমদের নিয়ে শেখ পরিবারের তরুণ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের জন্মদিন পালন। রাজধানীর একটি হোটেলে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিনের আনন্দ শতাধিক এতিমের সঙ্গে ভাগ করে নেন বাগেরহাট-২ এর সংসদ সদস্য। গতকাল শনিবার ছিল তার ৩২তম জন্মদিন। এ ছাড়া জন্মদিন অনুষ্ঠানে ঢাকার বাগেরহাটের সাবেক ও বর্তমান ছাত্রলীগের সদস্যবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা। জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মধ্যে বিশেষ খাবার ও কেক বিতরণ করা হয়।

এর আগে দোয়া মাহফিলে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা শহীদ হন তাদের আত্মার মাগফিরাত এবং বর্তমান সরকারের সাফল্য কামনা করা হয়। জন্মদিন অনুষ্ঠানের অন্যতম আয়োজক ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ আ’লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য পলাশ বাশার এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আমাদের বাগেরহাটসহ বাংলাদেশের গর্ব শেখ সারহান নাসের তন্ময় ভাই। ইতোমধ্যে যিনি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি করে ব্যাপক আলোচনায় এসেছেন। আজ প্রিয় নেতার জন্মদিন আমরা ঢাকার বাগেরহাটের ছাত্রলীগের সাবেক ও বর্তমান ছাত্রলীগের কর্মীরা এতিমদের সঙ্গে নিয়ে উদযাপন করেছি।

ব্যস্ততার কারণে শেখ তন্ময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি জানিয়ে পলাশ বাশার বলেন, তিনি উপস্থিত না থাকলেও ভিডিওকলের মাধ্যমে জন্মদিনের আনন্দ এতিম শিশুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি সামনের দিনগুলোতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশের জন্য যেন ভালো কাজ করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে সংসদ সদস্য (এমপি) শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে তিনি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বাগেরহাট-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

জন্মদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এইচএম মিজানুর রহমান জনি, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য এমআর জামিল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এফএম শরিফুল ইসলাম, বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ মাহমুদ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পিএস আমিনুল ইসলাম পলাশ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক