সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রীকে একাধিকবার ‘ধর্ষণ’, গ্রেপ্তার মেয়রপুত্র

news-image

কলেজছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারীর ছেলে মাসুদ বেপারীকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, কয়েকদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয় মাসুদ বেপারীর। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে নিজের বাসায় দেখা করতে ডাকেন মাসুদ। ওই ছাত্রী দেখা করতে এলে মাসুদ একটি ঘরে তাকে আটকে রেখে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন।

পরে সেখান থেকে কোনোরকম পালিয়ে যান ওই ছাত্রী। মেয়রের বাড়ির বাইরে এলে স্থানীয় নারীরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যায়। এরপর জাজিরা থানায় পৌরসভার মেয়র ইউনুস বেপারীর ছেলে মাসুদ বেপারীর বিরুদ্ধে অভিযোগ করেন ধর্ষণের শিকার কলেজছাত্রী। এর ভিত্তিতে আজ রোববার সকালে তাকে আটক করে পুলিশ। পরে বিকেলে বাদি হয়ে মাসুদের বিরুদ্ধে মামলা করেন তিনি।

এ ব্যাপারে জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারী বলেন, ‘আমার ছেলে নির্দোষ। এটা একটা ষড়যন্ত্র। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, ধর্ষণের ঘটনায় জাজিরার মেয়রের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক