মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনব কায়দায় কনস্টেবল নিয়োগে চাকরি নিতে গিয়ে ৮ প্রার্থী আটক

news-image

নিউজ ডেস্ক।। পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ঘুষ দিয়ে অভিনব কায়দায় চাকরি নিতে গিয়ে গাইবান্ধায় পুলিশের হাতে আটক হয়েছেন ৮ প্রার্থী। শনিবার সন্ধ্যায় আটকদের মোবাইল কোর্টের মাধ্যমে তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান শাহরিয়ার গণমাধ্যমকে জানান, শনিবার পুলিশ লাইন্স গাইবান্ধায় কনস্টেবল পদে নিয়োগ যাচাই বাছাই শুরু হয়। প্রাথমিক বাছাই পর্বে অযোগ্য হিসেবে মাঠ থেকে আউট করার পরে পুনরায় ৮ জন প্রার্থী অবৈধভাবে মাঠে প্রবেশের চেষ্টা করে। অসৎ উপায়ে লাইনে প্রবেশ করার চেষ্টাকালে তাদের হাতে নাতে আটক করা হয়। পরে আটকদের মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উৎস: বিডিপ্রতিদিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক