,

যে কোন মূল্যে বন্দর থেকে মাদক চিরতরে উৎখাত করতে হবে : বন্দর ওসি রফিকুল ইসলাম

news-image

নিউজ ডেস্ক : বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেছেন,মাদক আমাদের চিরশত্রু। শত্রুকে সামনে রেখে সমাজে সুস্থ্যভাবে বসবাস করা যায়না। যে কোন মূল্যে বন্দর থেকে মাদক চিরতরে উৎখাত করতে হবে।

গত শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় এলাকাবাসী আয়োজিত মাদকবিরোধী সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম আরো বলেন,নবীগঞ্জবাসীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

যেখানে বিভিন্ন এলাকার মানুষকে অনুরোধ করে মাদক বিরোধী সভা করাতে হয় সেখানে নবীগঞ্জ এলাকাবাসী নিজেদের উদ্যোগে সভা করে কৃতিত্ব দেখিয়েছে আমি তাদের কৃতিত্বকে অভিনন্দন জানাই। নবীগঞ্জবাসীর মতো বন্দরের প্রতিটি গ্রামবাসী যদি মাদক বিরোধী সভার আয়োজন করতো তাহলে ১৫দিনের মধ্যে বন্দর থেকে মাদকের মূল উৎপাটন করে দিতাম। তবুও মাদকের বিরুদ্ধে আমাদের চেষ্টা সব সময় অব্যাহত থাকে।

আপনাদের যে কোন প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাদক সংশ্লিষ্টদের ঠেকাতে যে কোন সময় আমাদেরকে পাশে পাবেন। স্থানীয় সমাজ সেবক ও বীরমুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জাতীয় ফুটবলার মোঃ আসলাম,হাজী পীর মোহাম্মদ,মোঃ শিপন,মোঃ নুরুল হক,আজিজুল হক, আফজাল হোসেন, মোঃ জামান,মোঃ জাহিদ,মোঃ মুন্না,মোঃ সোহেলসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও যুবকবৃন্দ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর