প্রশ্নপত্র ফাঁস : নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ আটক ৩২
সানাউল হক , নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে বাড়িতে বসে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে উত্তর পাচার করার সময় নারীসহ ৩২ জনকে আটক করে পুলিশ।
কেন্দুয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটককৃতদের ডিজিটাল নিরপত্তা আইন ও পাবলিক পরিক্ষা অপরাধ আইনে মামলা দায়েরের পর শনিবার বেলা তিনটার দিকে পুলিশ সুপার কার্যালয় থেকে আদালতে প্রেরণ করা হয়।
গত শুক্রবার (২৮ জুন) পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে কেন্দুয়া পৌরসভার ছয়আনী গ্রামের মনিরুজ্জামান ভূইয়া শামীমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এ সময় প্রশ্নপত্র, প্রশ্নপত্রের উত্তরপত্র, ল্যাপটপ, প্রিন্টার, মোবাইলসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করে পুলিশ।
আটকৃতরা হলেন,শহিদুজ্জামান ভূইয়া মিন্টু, আজহারুল ইসলাম, মো. সাকি, মজিবুর রহমান, সৈয়দ আবু সাঈদ, সাইফুল ইসলাম, মো. জুয়েল, চয়ন দত্ত, মো. লুৎফর, লোকমান হোসেন, মো. শরীফ, নাজমুল ইসলাম, শ্রী রাজন, বিকাশ দে, নিলয় মাহমুদ, বিলাস সরদার, মো. রাকিব, শাহরিয়ার ইসলাম, ফারহান জাহিম, মো. পিয়াস, তুহিন আক্তার, মনি আক্তার, নূর জাহান, স্মৃতি আক্তার, ডলি আক্তার, রিপা আক্তার, নিলি আক্তার, নাজনীন আক্তার, হাওয়া আক্তার, তাসলিমা আক্তার, নিপা মোনালিসা ও মাহি আক্তার।
আটকদের মধ্যে কয়েকজন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন মহিলাসহ ১৩ জন শিক্ষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। আটকরা নেত্রকোনা জেলা সদর, কেন্দুয়া, মদন, আটপাড়া, বারহাট্টা উপজেলা ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শাহজাহান মিয়া জানান, আটকরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে শামীমের বাড়িতে বসে পরীক্ষা হলের প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রশ্নফাঁস চক্রের ৩২ জনকে আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।










