,

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ খালেদার

hasina-khaleda_210319ডেস্ক রির্পোট : ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে আসায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল খালেদা জিয়ার কার্যালয়ে অপেক্ষমান সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ঘুম ভাঙার পর খালেদা জিয়া যখন জানতে পারলেন সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এখনও তিনি (খালেদা জিয়া) মানসিকভাবে খুব বিপর্যস্ত বলে জানান মারুফ কামাল খান।
প্রধানমন্ত্রী  গেটে এসে ফিরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী এখানে এসেছেন, এটাই বড় কথা। এটা একটা মানবিক বিষয়, রাজনৈতিক বিষয় নয়। দয়া করে কেউ এটিকে রাজনৈতিক রঙ দিবেন না। প্রধানমন্ত্রী আসবেন বলেছিলেন। আমরা এটা জানার পর তাদের জানিয়েছিলাম খালেদা জিয়া খুবই অসুস্থ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার মতো কোনো অবস্থা তার ছিল না। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। খালেদা জিয়া স্বাভাবিক হলে প্রধানমন্ত্রীকে আসার আহ্বান করেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী হঠাৎ এসেছেন।
প্রধানমন্ত্রীকে কোনো অসৌজন্যতা দেখানো হয়নি জানিয়ে সোহেল বলেন,  প্রধানমন্ত্রী আসার পর আমাদের সিনিয়র নেতারা যখন জানতে পারলেন তখন তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ততক্ষণে ঘটনা দ্রুত ঘটে গেছে। শেখ হাসিনা যদি আবার আসতে চান তাহলে আমরা তাকে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ