,

খুনীদের বাঁচাতে আমার নামে অপবাদ ছড়ানো হচ্ছে: মিন্নি

news-image

হত্যাকারীদের বাঁচাতে নানা অপবাদ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।দুপুরে এক একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন,কেসটা হালকা করার জন্য, আসামিদের বাঁচাতে অপবাদ ছড়ানো হচ্ছে। যারা অপবাদ ছড়াচ্ছে তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে, পাশাপাশি হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে ও দেশের জনগণের কাছে একটাই দাবি যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের আমি শাস্তি চাই। তাদের ফাঁসি চাই।এছাড়া হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন। তিনি জানান, প্রতিনিয়ত হত্যার হুমকি দেয়া হচ্ছে তাদের।

প্রসঙ্গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান স্বামী রিফাত শরীফ। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাতের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাতকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। স্ত্রী আয়েশা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

রিফাতকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যান তারা। পরে স্থানীয় লোকজন রিফাতকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাতের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর