,

রংপুরে বাসের ধাক্কায় ৩ যুবকের মৃত্যু

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে রারোটায় রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের শাঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে ঘটে এ দুর্ঘটনা। এলাকাবাসী চালক, হেলপার ও বাসটিকে আটক করেছে।

জানা গেছে, রাত পৌনে বারোটায় শঠিবাড়ি ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেল নিয়ে বের হচ্ছিল ওই তিন বুবক। এ সময় রংপুর থেকে নাবিল পরিবহনের ঢাকাগামী একটি বাস তাদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুরাদ হোসেন (৪০) ও মধু মিয়া (৩৬) নামের দুজন নিহত হন। এ সময় আহত একজন সম্ভু মিয়া (২৭) কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান তিনি।

তাৎক্ষণিক এলাকাবাসী বাসের চালক, হেলপালসহ বাসটিকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য বড় বড়দরগা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর