,

৯ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে দু’দল সন্ত্রাসীর গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাংনী উপজেলার কসবা কচুখালী গ্রামের মাঠে এই গোলাগুলি ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম কসবা গ্রামের মৃত ওসমান মোল্লা ছেলে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় তার নামে গাংনী থানায় ৯টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, কসবা ও কচিখালি গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে দু’দল সন্ত্রাসীর গোলাগুলি খবর পেয়ে কসবা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছার আগেই গোলাগুলি বন্ধ হয়েছিল। ঘটনাস্থলে মনিরুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। স্থানীয় লোকজন গিয়ে মনিরুলের পরিচয় নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, গোলাগুলির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর