শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চাশ ভাগ উন্নতি এরশাদের শারীরিক অবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ডাক্তারদের বরাত দিয়ে বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার পঞ্চাশ ভাগ উন্নতি হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। জিএম কাদের সিএমএইচ এর চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, চিকিৎসাকরা কিছু পরীক্ষা করছেন এবং সে অনুযায়ী এরশাদের চিকিৎসা চলছে। এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

উন্নতির এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে জিএম কাদের এরশাদের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।