,

সম্পাদকদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী

inu_58623

ডেস্ক রির্পোট : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের কাগজের (প্রিন্ট মিডিয়া) সম্পাদকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রবিবার বেলা সোয়া ১১টার দিকে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়।


বৈঠকে উপস্থিত রয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সম্পাদকদের মধ্যে রয়েছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টারের মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক আমির হোসেন, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সকালের খবরের মোজাম্মেল হোসেন, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, ভোরের কাগজের শ্যামল দত্ত, আলোকিত বাংলাদেশ সম্পাদক কাজী রফিকুল আলমসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক এবং সম্পাদকের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকের শুরুতে তথ্যসচিব বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্র আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা, হাসপাতালের বার্ন ইউনিটে বাতাস ভারাক্রান্ত এসব পর্যবেক্ষণ নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। আপনাদের ভূমিকা সমাজকে আলোকিত করতে পারে। আর সরকারের সঙ্গে সংবাদপত্রের সম্পাদকদের ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।

এর আগে গত ২২ জানুয়ারি টেলিভিশন চ্যানেলের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ