,

৩০ জুন রংপুর সফরে আসছেন পুলিশের আইজিপি

news-image

রংপুর প্রতিনিধি : মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং এর সমাবেশ, র‌্যালী এবং অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে দুইদিনের সফরে আগামী ৩০জুন রংপুর আসছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশে সহকারী কমিশনার ( ডিবি এ্যন্ড মিডিয়া) মো: আলতাফ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের আইজিপি ৩০ জুন রবিবার সকালে বিমান যোগে সৈয়দপুর হয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। পরে দুপুর ১২টায় রংপুর রেঞ্জের ওয়েব সাইটের উদ্বোধন ও রংপুর রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের সাথে বিশেষ আইন-শৃংঙ্খলা সভায় যোগদান করবেন, দুপুর সাড়ে ৩টায় রংপুর জেলা পুলিশ সুপারের নব নির্মিত ভবনের উদ্বোধন, বিকেল সাড়ে ৪টায় রংপুর টাউন হল চত্বরে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং এর সমাবেশ, র‌্যালী এবং অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন। পরেদিন ১ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ওয়েব সাইট, সিসি টিভি ও কর্ম বন্টনের উদ্বোধন করবেন। সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কর্মকর্তাদের সাথে বিশেষ আইন-শৃংঙ্খলা সভায় যোগদান করবেন শেষে ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর