,

007 ফেসবুক গ্রুপে রিফাত হত্যার নির্দেশ, বলা হয় দা নিয়ে আসতে

news-image

সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রিফাত শরীফ। ‘007’ নামের একটি ফেসবুক গ্রুপে হত্যামিশনে অংশগ্রহণকারীরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে পরিকল্পনা করে। জনপ্রিয় থ্রিলার মুভি জেমস বন্ড সিরিজের কোড 007 এর সাথে মিল রেখে গ্রুপটি তৈরি করা হয়। গ্রুপের প্রোফাইলেও সাম্প্রতিক জেমস বন্ড সিরিজগুলোতে মূল চরিত্রে অভিনয়কারী ডেনিয়েল ক্রেগের ছবিও সংযুক্ত করা হয়েছে। এই গ্রুপের প্রধান নয়ন বন্ড। আর সেকেন্ড ইন কমান্ড রিফাত ফরাজী। ফেসবুক গ্রুপে পরিকল্পনকারীদের কথোপকথনের কিছু স্ক্রিনশট মিলেছে।

এই দা-ই কি সেই দা?

খুব সম্ভবত ঘটনার দিন সকাল ৮টার দিকে গ্রুপে কনভারসেশন হয়েছে খুনীদের মধ্যে। এ সংক্রান্ত দুটো স্ক্রিনশট মিলেছে। তাদের কথোপকথন দেখে নেয়া যাক-

রিফাত ফরাজী: 007 এর সবাইরে কলেজে দেখতে চাই।

মোহাম্মদ: কোথায়?

(কথোপকথনের এই পর্যায়ে সাগর যোগ দেন এবং রিফাত ফরাজীর প্রস্তাবে ‘ভিক্টোরি’ ইমো দেন)

মোহাম্মদ: কোথায় ভাই, রিফাত ফরাজী?

রিফাত ফরাজী: (দায়ের ছবি দিয়ে) পারলে এইটা সহ।

মোহাম্মদ: দা নিয়া আমুনে।

(তাদের কনভারসেশন চলতে থাকে…)

গত বুধবার সকালে বরগুনা সরকারী কলেজ রোডে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাতকে কুপিয়ে জখম করার গা-শিউরানো ভিডিও দেখছে সবাই। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়নের নেতৃত্বে দীর্ঘদিন ধরে 007 নামে একটি গ্যাং গ্রুপ কলেজ রোড, ডিকেপি, দীঘির পাড়, কেজিস্কুল ও ধানসীড়ি সড়ক এলাকায় তাণ্ডব চালিয়ে আসছে। পলিটকেনিক কলেজে অধ্যায়নরত ছাত্রদের মেসে হানা দিয়ে মুঠোফোন ও টাকা-পয়সা কেড়ে নেয়া, ছিনতাই, ধানসীড়ি এলাকায় একসাথে ঘুরতে যাওয়া ছেলে-মেয়েদের অপদস্ত করে টাকা আদায়সহ মারধর করতো তারা। গ্রুপের সদস্যরা 007 সংকেত ব্যবহার করত। ঘাতক নয়নের মোটরসাইকেল বাড়ির দেয়ালে 007 বন্ড লেখা থাকতো।

এর আগেও ২০১৭ সালে রাকিব নামের এক কিশোরকে কুপিয়ে যখম, পরের বছর ক্রোক এলাকার ফারুক পিয়াদার ছেলে জীবনকে কুপিয়ে জখমসহ বেশ কিছু ঘটনার সাথে এই গ্রুপেরর সম্পৃক্ততা ছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর