মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার ঘরের জানালায় প্রেমিকের ঝুলন্ত লাশ

news-image

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকায় প্রেম করায় মোবাইল ফোনে ডেকে নিয়ে মাহমুদ হাসান মানা (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযাগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ছানোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও শাওন ইসলাম ইভা নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা ধোপাবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের বাড়ির জানালা থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মাহমুদ হাসান মানা একডালা ধোপাবাড়ি মহল্লার ছবদের আলী ভুট্টোর ছেলে।

নিহতের বড় ভাই মারুফ শেখ বলেন, আমার ছোট ভাই মাহমুদ হাসানের সঙ্গে পার্শ্ববর্তী সানোয়ার হোসেনের মেয়ে শাওন ইসলাম ইভার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে ইভার পরিবার হাসানকে একাধিকবার মারপিট করে। গতকাল রাতে মোবাইল ফোনে মাহমুদ হাসান মানাকে ডেকে নিয়ে যায় ইভা। সকালে ইভার ঘরের পেছনের জানালা থেকে মানার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের বাবা ছবদের আলী ভুট্টো বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যকারীদের আইনের মাধ্যমে সঠিক বিচার চাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক