শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দিন-দুপুরে পুলিশের এএসআইকে কুপিয়ে জখম

news-image

পুলিশের (এএসআই) মোঃ রফিকুল ইসলাম পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে অভিযোগের তদন্তে গেলে হামলার শিকার হয়েছেন। গুরুত্বর জখম রফিকুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শুক্রবার সকাল ১১ টায় এই ঘটনা ঘটে। কাউখালী থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, জয়কুল গ্রামের মৃত হানিফ হাওলাদারে ছেলে মোঃ হায়দার আলী হাওলাদারের বিরুদ্ধে একই গ্রামের হ্যাপি বেগমের একটি অভিযোগের তদন্তে জন্য কাউখালী থানার এ এস আই রফিকুল ইসলাম, কনেস্টবল মোঃ কাদেরকে নিয়ে হায়দার আলীর বাড়িতে গিয়ে তাকে ডাক দিলে হায়দার দরজা খুলে দেশিও অস্ত্র দিয়ে এ এস আই রফিকের উপর হামলা চালিয়ে দুই হাত ও গালে কুপিয়ে পালিয়ে গেছে। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।