,

৪০ ভাগ উন্নতি এরশাদের শারীরিক অবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতির দিকে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ শুক্রবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকের বরাত দিয়ে এ কথা জানান তিনি। হুসেইন মুহাম্মদ এরশাদ এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জিএম কাদের বলেন, ‘চিকিৎসকরা আশাবাদী পল্লীবন্ধুর শারীরিক উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকলে এরশাদ খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। কিছু টেস্ট রিপোর্টের অপেক্ষা করছেন চিকিৎসকরা।’

এদিকে, আজ শুক্রবার পবিত্র দিনে এরশাদের সুস্থতা কামনায় ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর