,

খাদ্যের মাধ্যমে দেশের মানুষকে বিষ খাওয়াতে দেব না : র‌্যাব ডিজি

news-image

নিউজ ডেস্ক।। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘খাদ্যের মাধ্যমে ব্যবসায়ীরা দেশের মানুষকে বিষ খাওয়াবে, তা হতে দেওয়া হবে না।’ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ানে বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘সুপারস্টোরে পণ্যের মান রক্ষণাবেক্ষণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘কোথায় ভেজাল নাই? খাবারে ভেজাল, রেস্টুরেন্ট, রাস্তার দোকানেও ভেজাল। খাদ্যদ্রব্যে ভেজাল। দুধের মধ্যে পানি তাও কিন্তু ভেজাল। ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য আমদানি করে নতুন মেয়াদের তারিখ বসিয়ে বিক্রি করছেন। আমরা এই ভেজাল ব্যবসায়ীদের ফাঁসি চাই। এরা নীরব ঘাতক। এরা নীরবে আমাদের দেশের মানুষকে হত্যা করছে।’

তিনি বলেন, ‘আমাদের কোনো ব্যবসায়ী কোনো ইন্ডাস্ট্রিতে ভেজাল খাদ্য তৈরি করবেন, তা আমরা চাই না। দ্রুত বড়লোক হওয়ার নেশায় ভেজালে জড়াবেন না। কিছু অসাধু ব্যবসায়ী এসব করতে পারে না। আমাদের দেশের মানুষকে বিষ খাওয়াতে দেব না।’

র‍্যাব ডিজি বলেন, ‘যারা সুপারস্টোরেজ পরিচালনা করছেন, আজ তাদের নিয়ে বসলাম। আমরা এখান থেকে কিছু ম্যাসেজ দিতে পেরেছি। এই খাদ্যের প্রতিটি স্তরে ভেজাল হচ্ছে, জালিয়াতি হচ্ছে, বিষাক্ত খাবার বিক্রি ও খাওয়ানো হচ্ছে। আমি বিনীত অনুরোধ জানাবো, আমাদের দেশের মানুষকে বিষাক্ত খাবার খাওয়াবেন না। বিদেশ থেকে মেয়াদোত্তীর্ণ বিষাক্ত খাবার আমদানি করবেন না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর