,

সন্তানের সামনে পিতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

news-image

নিউজ ডেস্ক।। বরগুনার ঘটনার একদিন পর গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্য দিবালোকে শিশু সন্তানের সামনে রাসেল ভূঁইয়া(৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। ঘটনার সময় তার শিশু সন্তানের চিৎকার শুনেও কেউ বাঁচাতে এগিয়ে আসেননি। রাসেল নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার নিজস্ব মার্কেট আয়ুব প্লাজার তৃতীয় তলার এনএফসি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সাংসদের নিজস্ব কার্যালয় ওই মার্কেটের চতুর্থ তলায়। খবর পেয়ে রাসেলের আত্মীয়স্বজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার আরিফকে আটক করেছে।

আহত রাসেলের বাবা সিরাজুল হক ভূঁইয়া জানান, সন্ত্রাসী রাসেল, বিশাল ও আরাফাত আমার ছেলের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে তারা, সিফাত, ইমরান, বাবু, রূপচাঁন, কমল হক, সানিসহ ১০/১২ জন ধারালো অস্ত্র নিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশের একটি চৌকস টিম কাজ করছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর