মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল পড়া রোধসহ আরও ৭টি রোগের মহাওষুধ পেয়ারা

news-image

স্বাস্থ্য ডেস্ক।। বাংলাদেশে সব সময় পাওয়া যায় এমন ফলের মধ্যে পেয়ারা অন্যতম। পেয়ারা শুধু সুস্বাদু একটি ফলই নয়, পুষ্টিগুণেও ভরপুর এটি। এর আলাদা ধরনের স্বাদ ও গন্ধ ছাড়াও এর মাঝে রয়েছে স্বাস্থ্য উন্নত করার বহু গুনাগুন। শুধু ফলেই না এর গাছের পাতা ও বাকলেরও রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা।

১) হজম সমস্যা সমাধান ও ওজন কমানো : পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এতে হজমের সমস্যা সমাধান হয়। এছাড়াও পেয়ারা অনেক ভালো একটি স্ন্যাকস। অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ফাইবার সমৃদ্ধ পেয়ারা খান। অনেকটা সময় ক্ষুধার উদ্রেক হবে না। পেয়ারা রক্তের চিনির মাত্রা কমাতেও বিশেষভাবে কার্যকরী।

৩) ত্বকের নানা সমস্যা দূর করে : পেয়ারার প্রায় ৮১% পানি। সুরতাং পেয়ারা খেলে দেহ পানিশূন্যতার হাত থেকে রক্ষা পায়, ত্বক সুস্থ থাকে। পেয়ারার ভিটামিন সি ত্বকের কোলাজেন টিস্যুর সুরক্ষাতেও কাজ করে। এছাড়া পেয়ারার ভিটামিন এ, বি, সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ পড়া রোধে সহায়তা করে।

৪) চুল পড়া রোধ করে : পেয়ারার ভিটামিন সি চুল পড়া রোধে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও প্রতিদিন মাত্র ১ টি পেয়ারা খেলে চুল গজানোতে সহায়তা করে।

৫) নার্ভ ও মাংসপেশি শিথিল করে : পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা অনেক কঠিন পরিশ্রমের পরও আমাদের মাংসপেশি শিথিল করতে সহায়তা করে। এছাড়াও নার্ভ রিলাক্স করে, এতে করে আমরা আরামবোধ করি।

৬) মস্তিস্কের সুরক্ষা করে : পেয়ারা আমাদের মস্তিষ্ক সুরক্ষায় কাজ করে। পেয়ারার ভিটামিন বি৩ এবং বি৬ আমাদের মস্তিস্কের নার্ভ রিলাক্স করতে সহায়তা করে। এতে মস্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

৭) দৃষ্টিশক্তি উন্নত করে : পেয়ারা এবং গাজর দুটিতেই সমপরিমাণ রেটিনল বা ভিটামিন এ রয়েছে। যদি গাজর খেতে ভালো না লাগে তাহলে ১ টি পেয়ারা খেয়েও দৃষ্টিশক্তি উন্নত করতে পারেন।

৮) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে : পেয়ারার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে। সুতরাং উচ্চ রক্তচাপের রোগীরা দিনে অন্তত ১টি পেয়ারা খান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক