,

এই দায়ের কোপ আমাদের সবার জন্য অপেক্ষা করছে : ব্যারিস্টার সুমন

news-image

বরগুনায় নৃশংসভাবে খুন হওয়া রিফাত শরীফের বিচারের দাবিতে পাশে থাকার অঙ্গীকার করেছেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। তিনি মনে করেন, রিফাতের ওপর যে দায়ের কোপ সন্ত্রাসীরা বসিয়েছেন, সেই কোপ সবার জন্য অপেক্ষা করছে। গতকাল বুধবার সকালে স্ত্রীর সামনেই রিফাতকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

আজ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পাতায় দেওয়া এক স্ট্যাটাসে সুমন লেখেন, ‘এই দায়ের কোপ শুধু রিফাত নয়, আমাদের সবার জন্য অপেক্ষা করছে। যদি এখনই এর প্রতিবাদ এবং প্রতিরোধ না করি তবে অনেক দেরী হয়ে যাবে। আমি আছি, থাকব। আপনারাও থাকুন।’

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনেই রিফাত শরীফকে কুপিয়ে জখম করেন স্থানীয় নয়ন বন্ড ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও শেবাচিম হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনকে আসামি করে রিফাতের বাবা বুধবার রাতেই বরগুনা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে পুলিশ চন্দন নামে একজনকে গ্রেপ্তার করেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর