,

বরগুনায় রিফাত হত্যায় দুই আসামি গ্রেফতার

news-image

বরগুনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রিফাত শরীফ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এ হত্যা মামলার আসামি চন্দন ও হাসানকে গ্রেফতার করা হয়। বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন জানান, এ হত্যা মামলার এজাহারভূক্ত আসামি চন্দন ও হাসানকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারী কলেজ রোডে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের পিতা দুলাল শরীফ বাদি হয়ে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাসস

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর