মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে স্ত্রীর গরম তেলে ঝলসে যাওয়া স্বামীর মৃত্যু

news-image

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে স্ত্রী জহুরা বেগমের দেয়া ‘গরম তেলে’ ঝলসে যাওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী দিদার হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে দিদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া।

থানা পুলিশ জানায়, ১৭ জুন ভোরে লক্ষ্মীপুর সরকারি কলেজ রোড এলাকার ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় দিদারের শরীরে গরম তেল ঢেলে দেয়ার অভিযোগ ওঠে তার স্ত্রী জহুরা ও শ্যালক আলমগীরের বিরুদ্ধে। ঘটনার দিনই দিদারের মা বানু বেগম বাদী হয়ে জহুরা ও আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে জহুরা ও তার ভাই আলমগীর পলাতক থাকায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন জহুরা ও তার ভাই আলমগীর গরম তেল ঢেলে দিদারের শরীর ঝলসে দেয়। এতে তার মুখ, হাত ও বুকসহ শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। দগ্ধ অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, দিদার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গরম তেল দিয়ে ঝলসে দেয়ার মামলাটি এখন হত্যা মামলার ধারা অন্তর্ভুক্ত করা হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, দগ্ধ দিদার সদর উপজেলার চররুহিতা গ্রামের আব্দুল খালেকের ছেলে। ২০০৩ সালে উপজেলার চররমনী মোহন গ্রামের নুরুল ইসলামের মেয়ে জহুরার সঙ্গে দিদারের বিয়ে হয়। পরে পারিবারিক কলহের জেরে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে দুইজনই অন্যত্র বিয়ে করেন। প্রায় এক বছর আগে জহুরাকে পুনরায় বিয়ে করেন দিদার। এরপর থেকে তারা লক্ষ্মীপুর সরকারি কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক