,

প্রেমিকাকে দফায়-দফায় ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা

news-image

নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর কুড়ালী পাড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ নেতা সজলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতার সজল ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ২৩ জুন (রোববার) বিকেলে ধর্ষক সাজেদুল ইসলাম সজল ওই ছাত্রীর শয়নকক্ষে যায়। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এই ঘটনার পর সাজেদুলকে বিয়ের জন্য চাপ দিলে দু’একদিনের মধ্যে বিয়ে করবে বলে জানায় সে। পরদিন সোমবার (২৪ জুন) দুপুরে মোটরসাইকেলে ওই কলেজছাত্রীকে ভয় দেখিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ নামক স্থানে নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে সাজেদুল।

অভিযোগে কলেজছাত্রী জানায়, ধর্ষক সাজেদুলের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়রা জানায়, ওই ধর্ষক আওয়ামী লীগের ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। রুহিয়া থানা পুলিশের ওসি প্রদীপ কুমার রায় বলেন, এ ব্যাপারে রুহিয়া থানায় মামলা দায়ের হয়েছে এবং ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর