,

নরকে যাবেন কার্ল মার্ক্স, টিটো

52edef471f525-Hellমন্টিনিগ্রোর রাজধানী পোদগোচ্চিয়া একটি গির্জার দেয়ালচিত্র সম্প্রতি বিতর্কের সৃষ্টি করেছে।



দেয়ালচিত্রটিতে দেখানো হয়েছে, সাম্যবাদী মতাদর্শের জনক কার্ল মার্ক্স, ফ্রেডরিক এঙ্গেলস, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন ও যুগোশ্লাভিয়ার সাবেক প্রথম প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটোর মতো বামপন্থী নেতারা নরকের তপ্ত সাগরে নিক্ষেপিত হয়েছেন। গতকাল শনিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।



দেয়ালচিত্রটিতে আরও দেখা যায়, টিটো, লেনিন, হিটলার ও জুডাস পাশাপাশি রয়েছেন। জুডাস হলেন সেই ব্যক্তি, যিনি যিশুখ্রিষ্টের সঙ্গে প্রতারণা করেছিলেন।

দেয়ালচিত্রটির সমালোচনা করে কেউ কেউ বলছেন, রাজনীতির বিষয়ে নাক গলানো গির্জার একদমই উচিত নয়।

দেয়ালচিত্রটির বিষয়ে ওই গির্জার এক ধর্মগুরু দ্রাগান বলেন, মার্ক্স, এঙ্গেলস বলকান অঞ্চলের কমিউনিস্ট ‘অশুভ’ শক্তির প্রতীক। তাঁর মতে, একজন শিল্পী তাঁর কল্পনায় যা দেখতে পান, তা প্রকাশ করতে দেওয়ার স্বাধীনতা তাঁকে দেওয়াই উচিত। তবে গির্জার নাম করে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে, তা বিচার করা কারও উচিত নয় বলে স্বীকার করেন তিনি।

দেয়ালচিত্রটি নিয়ে গির্জার দর্শনার্থীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

দর্শনার্থী আইনজীবী রেদ স্তানকোভিচের মতে, ধর্মনিরপেক্ষ দুনিয়ায় গির্জার হস্তক্ষেপ কাম্য নয়। কার স্বর্গে যাওয়া উচিত আর কার নরকে—তা গির্জার ঠিক করে দেওয়া উচিত নয়।

তবে মিলোস নামের আরেক দর্শনার্থীর মতে, মার্ক্স-এঙ্গেলসের মতাদর্শ বাস্তবায়ন করতে গিয়ে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে।

দেয়ালচিত্রটি কে এঁকেছে তা জানা যায়নি।

মন্টিনিগ্রো সাবেক যুগোশ্লাভিয়ার অংশ ছিল। সেখানে কমিউনিস্ট শাসন চলাকালে ব্যাপক দমন-পীড়নের ঘটনা ঘটে। সে সময় মার্ক্স-এঙ্গেলসের লেখা বই পড়া বাধ্যতামূলক ছিল।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি