,

সন্তান ভেবে আরেকজনের লাশ নিয়ে বাড়িতে কান্নাকাটি

news-image

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক চালক নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আব্দুর রাজ্জাক (৩৫) গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বর্শিলা গ্রামের ভাজন আলীর ছেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে দুর্ঘটনায় নিহত চালকের মুখ থেতলে যাওয়ায় মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এলাকার মানুষ ভাবেন এটি উপজেলার নারান্দিয়ার বারু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক সাগরের মরদেহ। এ খবর ছড়িয়ে পড়লে সাগরের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পরে রাজ্জাকের মরদেহ সাগরের ভেবে বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহত চালক আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা সাগরের বাড়ি থেকে মরদেহ নিয়ে গেছেন। তবে এ সড়ক দুর্ঘটনায় সাগর নামে কেউ নিহত হননি। মুখ থেতলে যাওয়ায় মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বিধায় এমন ভুল বোঝাবুঝি হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর