মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের ৬ লক্ষ টাকা আত্মসাত করার জন্যই খুন করে প্রেমিকা

news-image

কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের নারায়ন চন্দ্র শীল নামে এক সংখ্যালঘু বৃদ্ধের নিখোঁজের ৯ দিন পর হত্যাকারীদের দেখানো স্থান থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে দেবপুর ফাঁড়ী পুলিশ। এ ঘটনায় দু’জন হত্যাকীর পুলিশের নিকট হত্যার ঘটনা স্বীকার করেছে।

বুড়িচং থানা পুলিশ জানায়, গত ১৯ জুন উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর শীল বাড়ীর নিখোজ নারায়ন চন্দ্র শীল (৬০) এর মেয়ে মনি রানী শীল তাঁর পিতার নিখোঁজের বিষয়ে বুড়িচং থানায় একটি নিখোজ ডায়েরী করে।

এর প্রেক্ষিতে পুলিশ নিখোজের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য গত ২৪ জুন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই শাহীন কদিরকে দায়িত্ব প্রদান করে।

এস আই শাহীন কাদির মোবাইল প্রযুক্ত ব্যবহার করে নিখোজের সর্বশেষ অবস্থান নিশ্চিত হয়। পরে মঙ্গলবার উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকার আমির মাষ্টারের বাড়ীর ভাড়াটিয়া উর্মিলা চক্রবর্তী সুমা (৩২) ও তাঁর ভাই শংকর (২৮)’কে আটক করে।

আটককৃত উভয়ে জেলার চান্দিনা উপজেলার পিহর গ্রামের গোবিন্দ চক্রবর্তীর সন্তান। পুলিশ আকটকৃতদের রাতভর জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য উপস্থাপন করলে ভোর রাতে আটককৃত দু’জন নারায়ন চন্দ্র শীলকে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশের একটি দল আটককৃতদের নিয়ে লাশ উদ্ধারে যায়।

নিমসার বাজার থেকে ৮ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার বড় হাতুরা গ্রামের রাস্তার পাশে একটি ঝোপ থেকে আটককৃতদের দেখানো মতে বুধবার ভোর পৌনে ৫ টায় অর্ধগলিত অবস্থায় বস্তাবন্দি নিহত নারায়ন চন্দ্র শীলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পুলিশের জিজ্ঞসাবাদে উর্মিলা চক্রবর্তী সুমা জানান, নিহত নারায়ন চন্দ্র শীলের সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিলো। নারায়ন চন্দ্র প্রায়ই সুমার ঘরে আসা যাওয়া করতো, উভয়ের মধ্যে শারিরীক সম্পর্ক ছিলো। সম্প্রতি সময়ে নারায়ন চন্দ্র জমি বিক্রয় করে ৬ লক্ষ টাকা ধার স্বরূপ দেয় তাঁকে। মূলত এই টাকা আত্মসাৎ করার জন্য হত্যার পরিকল্পোনা করে সে।

পরিকল্পনা অনুযায়ী গত ১৭ জনু দুপুরে নারায়নকে ফোন দিয়ে নিমসার তাঁর ভাড়া বাসায় নিয়ে যায় সুমা। দুপুর দুই টায় নারায়নকে হত্যা করে ওই দিন রাতেই লাশ গুম করার লক্ষে বস্তাবন্দি করে ৮ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার বড় হাতুরা গ্রামের রাস্তার পাশে একটি ঝোপে লাশ ফেলে দেয়া হয়।

নিহতের পরিবারের অভিযোগ, সুমার সাথে নিয়মিত যোগাযোগ ছিলো নারায়নের। সম্ভবত পরোকিয়া সম্পর্কের জেরে তার অর্থ আত্মসাৎ করতেই এ হত্যাকান্ড। তারা আরো জানায়, গত কিছুদিন আগে নারায়ন ১৭ লক্ষ টাকার জমী বিক্রি করে। সেখান থেকে ৬ লক্ষ টাকা সুমিকে ধার দেয়। সেই টাকা আত্মসাৎ করতেই নারায়ন শীল কে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয়। এরপর লাশ গুমের চেষ্টা করে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমন (সদর সার্কেল) স্যারের দিক নির্দেশনায় নিখোজ জিডির সূত্রধরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীরা হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামীদের দেখানো স্থান থেকে বস্তাবন্দি অবস্থায় নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক