বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও বাস-ট্রাকে আগুন : দগ্ধ ১৭

image_172304ডেস্ক রির্পোট : লাগাতার অবরোধে প্রতিদিনই বিএনপি-জামায়াতের নেতৃত্বে বিক্ষিপ্ত ভাঙচুর, গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। গতকাল রাজধানীসহ সারাদেশে বেশ কয়েকটি বাসে পেট্রল বোমা হামলায় দগ্ধ হয়েছে আরও ১৭ জন। রাজধানীর আজিমপুরে সেফটি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলক্ষেত ও আজিমপুরের মাঝামাঝি এলাকায় এই অগি্নকা-ের ঘটনা ঘটে। 

ডেমরায় যাত্রীবাহী লেগুনায় পেট্রল বোমা নিক্ষেপ করেছে জামায়াত-শিবির কর্মীরা। এতে আহত হয়েছে একজন। এ ঘটনায় মো. লিটন (৩২) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে আরও ৭টি গাড়ি। গতকাল সকাল ৭টার দিকে কোনাপাড়া কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে দুপুর ৩টার দিকে ডেমরায় মিছিল বের করেছে ডেমরা থানা ২০ দল। শুক্রবার মিছিলটি ডেমরার বামৈল বালুর মাঠ থেকে শুরু হয়ে মুরগির ফার্ম চৌরাস্তায় গিয়ে শেষ হয়। 

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের গলির মুখে পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রাজশাহী প্রতিনিধি জানান, জেলার তানোর উপজেলা সদরের ব্র্যাক অফিসের সামনে একটি যাত্রীবাহী ?বাসে পেট্রল বোমা হামলা চালিয়েছে অবরোধকারীরা। এতে নারী ও শিশুসহ ১৫ যাত্রী দগ্ধ হয়েছেন। পৃথক ঘটনায় পবা উপজেলায় বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় ২ শিবির কর্মীকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা বাসটিতে পেট্রল বোমা ছোড়ে। এতে ইয়ারাবি্ব পরিবহনের ওই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনায় দগ্ধ হয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার মকবুল হোসেন (৪৫), তার স্ত্রী আনোয়ারা (৪০), তানোরের দেবীপুর এলাকার নাজমা (৩৫), ফারজানা (৫), ইলামদহী এলাকার জুলেখা (৩০), আশরাফ (৩৭), আছিয়া (৭) ও আয়েনউদ্দিন (৩৫)। অপর এক যাত্রীর নাম জানা যায়নি। দগ্ধ যাত্রী?রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি। 

রাজশাহীর তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, অবরোধ সমর্থকরা চলন্ত বাসে পেট্রল বোমা ছুড়লে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই যাত্রীবাহী ওই বাসটি ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় দগ্ধদের তানোরে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, রাজশাহীর পবা উপজেলায় যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে শিবিরের দুই কর্মী। এ সময় তাদের গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আটককৃত দুই শিবির কর্মী হলেন- মশিউর রহমান (২৪) ও আবদুল আওয়াল (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় তানোর থেকে 'ইমন পরিবহন' নামে একটি বাস রাজশাহীর উদ্দেশে আসছিল। ওই বাসে তানোর এলাকায় যাত্রীবেসে ওঠে তিন যুবক। বাসটি পবার তেঘর এলাকায় এলে ওই তিন যাত্রী গাড়ির ওপর গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। 

এ সময় বাসের যাত্রী ও এলাকাবাসী ধাওয়া দিয়ে দু'জন অগি্নসংযোগকারী শিবির কর্মীকে আটক করে গণধোলাই দেয়। 

নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট ও সেবারহাট বাজারে ১৪টি সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি ট্রাকসহ ১৯টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তারা ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে, পুলিশ সেবারহাট বাজার থেকে শিবির নেতা এনামুল হক, কর্মী এয়াছিন ও রিয়াদকে আটক করে।

সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ শিবিরের তিনজনকে আটক করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

বগুড়া প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপে করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক ও হেলপার দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত সোয়া ৮টার দিকে অবরোধের সমর্থকরা ওই ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে বলে পুলিশ জানায়।

বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, চারমাথা এলাকায় পণ্যবাহী ওই ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থকরা। এতে ট্রাকচালক ও হেলপার দগ্ধ হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে মুখ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় এখনো যানা যায়নি। এর আগে, গত বৃহস্পতিবার রাতে বগুড়া-নামুজা সড়কের নুনগোলা এলাকায় ট্রাকে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় চালকসহ তিনজন দগ্ধ হন। তারা হলেন- চালক টিটোন মিয়া (৩৬), হেলপার আব্দুর রহিম (৩০) এবং সঙ্গে থাকা ফার্নিচার মালিক সাজু মিয়া (৪০)। তাদের প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক হওয়ায় হেলপার আব্দুর রহিমকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।