মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেল দুর্ঘটনা : নিহতদের পরিবার ১ লাখ ও আহতরা ১০হাজার টাকা পাবে

news-image

সিলেট প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা ও আহতদের দেয়া হবে ১০ হাজার টাকা বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়ার সময় এ কথা বলেন রেলমন্ত্রী।

তিনি বলেন, আহতদের সুচিকিৎসা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, আহতদের চিকিৎসায় যেন কোনো রকম অবহেলা করা না হয়। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাই রাখা হবে।

এর আগে রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ভয়াবহ রেল দুর্ঘটনার পর আহতদের খোঁজখবর এবং ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার রাত ১০টায় উপবন এক্সপ্রেসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

৮ ঘণ্টায় ৩১৯ কিলোমিটার পাড়ি দিয়ে সকাল ৫টা ৪০ মিনিটে সিলেটে পৌঁছান রেলপথমন্ত্রী। সিলেট রেলস্টেশনে কথা বলেন যুগান্তরের সঙ্গে।

প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয়, ৩১৯ কিলোমিটার ৮ ঘণ্টা সময় লেগেছে ট্রেনের এটি স্বাভাবিক কিনা।

এমন প্রশ্নে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই রেল বিভাগ। ২০১১ সাল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথের উন্নয়নে হাত দিয়েছে। সারা দেশেই মিটারগেজ রেললাইনগুলো ডুয়েল গেজে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এই লাইনগুলো যতক্ষণ পর্যন্ত ভালো অবস্থায় নেয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সময় তো লাগবেই।

তিনি আরও বলেন, ঢাকা-সিলেট রেলপথে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত করতে ইতিমধ্যে ১৬ হাজার ১৪৪ লাখ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি অনুমোদন করেছে। দ্রুত তা বাস্তবায়নে কাজ চলছে। এই প্রকল্পের অধীনে এই রুটে আরও ১৬টি নতুন রেলস্টেশন নির্মাণ হবে এবং সিলেট রেলস্টেশনকে আরও আধুনিকভাবে নির্মাণ করা হবে।

সবশেষে ভয়াবহ রেল দুর্ঘটনায় এখন পর্যন্ত কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তে কারও গাফিলতি কিংবা কাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান মন্ত্রী। পরে সেখান থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সবশেষ ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক