মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু : আহত ২

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু ২ জন আহত হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চন্ডিপুর গ্রামে। তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে। পীরগাছা থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ওই গ্রামের মনির হোসেন মেয়ে স্থানীয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ বৈশাখী আক্তার (১২) এবং জিয়াউর রহমানের মেয়ে জুয়ানা আক্তার (১১) ও জরা আক্তার (৯) আজ মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে ইটভাটা সংলগ্ন মাঠে ঘাস কাটতে যায়।

এসময় ভারী বৃষ্টি ও বজ্রপাতে ঘটনাস্থলেই বৈশাখী আক্তার মারা যান। পরে এলাকাবাসী আহত দু’বোনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক