সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি ছোট দুআ’র বরকতে তিনটি বড় রোগের চিকিৎসা

news-image

ইসলাম ডেস্ক।। হযরত ক্বুবাইসা হিলালী রা. বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, কেন এসেছো?

আমি বললাম হে আল্লাহর রাসূল! আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, এজন্য আমার শরীরে আগের মত শক্তি নেই, বিভিন্ন রোগে আমি আক্রান্ত, আমার হাড্ডিগুলো দূর্বল হয়ে গেছে, চোঁখ ঝাপ্সা হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে এসেছি এইজন্য যে, আমাকে আপনি কোন কিছু শিখিয়ে দিবেন, যার থেকে আমি উপকৃত হতে পারি।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে ক্বুবাইসা তোমার আগমনের রাস্তায় যত গাছ-গাছালি ও পাথর সমূহ রয়েছে এগুলো তোমার জন্য ইস্তেগফার করতেছে।

হে ক্বুবাইসা- তুমি প্রতিদিন ফজরের নামাজের পর তিনবার سبحان ربي العظيم وبحمده (সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি) পড়বে।
এতে বড় বড় রোগসমূহ থেকে মুক্তি পাবে। যেমন : অন্ধাত্ব, কুষ্ঠরোগ ও পক্ষাঘাতগ্রস্থ (প্যারালাইসিস) থেকে বেঁচে থাকবে।

এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হে ক্বুবাইসা- এই দোয়াটা ও বেশী বেশী করে পড়বে।

اللهم إني أسألُكَ مما عندَكَ ، وأفضِ عليَّ مِن فضلِكَ ، وانشُرْ عليَّ مِن رحمتِكَ ، وأنزِلْ عليَّ مِن بركتِكَ

(আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা মিম্মা ইনদাকা ওয়া আফযি আলাইয়া মিন ফাযলিকা, ওয়ানশুর আলাইয়া মিন রাহমাতিকা, ওয়া আনযিল আলাইয়া মিন বারাকাতিকা)

অর্থ, হে আল্লাহ! তোমার রহম ও করম থেকে নিয়ামত সমূহ আমাকে দান করো, এবং তোমার রহমতকে আমার জন্য প্রসারিত করো, এবং তোমার বরকতসমূহ আমার উপর অবতীর্ণ করো! সুবহানাল্লাহ!

সূত্র,

المنذري (٦٥٦ هـ)، الترغيب والترهيب ١/٨٤
,ابن حجر العسقلاني (٨٥٢ هـ)، الفتوحات الربانية ٣/٧١
ابن حجر العسقلاني (٨٥٢ هـ)، نتائج الأفكار ٢/٣٣٧

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক