মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে টানা ২ দিন ধর্ষণ

news-image

নওগাঁর রাণীনগরে ৭ম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ মঙ্গলবার ভিকটিম স্কুলছাত্রীর মেডিক্যাল চেকআপ সম্পন্ন করেছে। এঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিশপুর গ্রামের আজিজার রহমানের ছেলে মোহন আলী (২৩) প্রত্যন্তঞ্চলের স্কুল পড়ুয়া ৭ম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ জুন বিকেলে মেয়েকে নিয়ে বাড়ী থেকে চলে যায়। এরপর তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে ঘটনার দু’দিন পর বিয়ে না করেই বাড়ীতে রেখে যায়।

এঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শেষে সোমবার রাতে মোহনসহ আরো ৫/৬ জনকে আসামী করে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর মঙ্গলবার স্কুল ছাত্রীর মেডিক্যাল চেকআপ সম্পন্ন করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন।

এব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে মূল আসামী মোহনসহ সবাই পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামী গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক