মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিছানায় পড়ে ছিল মা ও ইঞ্জিনিয়ার ছেলের গলিত দেহ

news-image

ল্যাপটপে মিলেছে একটি সুইসাইড নোট। তাতে লেখা, হতাশার কারণে তিনি ও তার মা বিষ খেয়ে আত্মহত্যা করছেন।এর বাইরে পুলিশ অবশ্য বেশি কিছু জানাতে পারেনি। তবে বিছানায় মা-ছেলের পচাগলা দেহ বাস্তবতার নির্মমতাকে বুঝিয়ে দেয়।ভারতের মহারাষ্ট্রের থানে মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এই সময়।

মৃত দুজন হলেন- মা মীনাক্ষি আইয়ার (৭২) ও ছেলে বেঙ্কটেশ্বরণ আইয়ার (৪২)।পুলিশ জানায়, বিষয়টি সামনে আসে রবিবার। মীরা রোড এলাকায় বেঙ্কটেশ্বরণের ফ্ল্যাট তেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ বাড়িতে ঢুকে দেখে বিছানায় দুটি পচাগলা দেহ পড়ে রয়েছে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন বেঙ্কটেশ্বরণ। তার ল্যাপটপে মিলেছে একটি সুইসাইড নোট।এতে লেখা আছে, হতাশার কারণে তিনি ও তার মা বিষ খেয়ে আত্মহত্যা করছেন। জানা গেছে, সম্প্রতি দুইবার পা ভেঙে গিয়েছিল বৃদ্ধা মীনাক্ষি আইয়ারের। হয়তো সেই হতাশা থেকে আত্মঘাতী হয়েছেন মা-ছেলে দুজন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক