,

পরিদর্শকসহ একসঙ্গে ১০ পুলিশ সদস্য ক্লোজড

news-image

কর্তব্যে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জে একজন পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্যকে সাময়িক ক্লোজড করা হয়েছে।সোমবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে ওই আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।জেলা পুলিশের সূত্র জানিয়েছে, কর্তব্যে অবহেলার কারণে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে ১০ পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনস-এ ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।

তারা হলেন- সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আলমগীর, এসআই মাহফুজ, কনস্টেবল রুহুল আমিন, আসাদুজ্জামান ও মাসুদ রানা এবং পুলিশ লাইনস-এর এএসআই ইছা তালুকদার ও রাসেল মিয়া, নায়েক সূর্য মিয়া, কনস্টেবল রাশেদ মিয়া।

ওই সূত্র জানায়, জেলা পুলিশ লাইনস-এ কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলছে। সেখানে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মনিরুল ইসলামকে ফোন করলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।

জেলা গোয়েন্দা পুলিশের এএসপি সুভাস চন্দ্র সাহাকে ফোন করলে তিনি বলেন, বিষয়টি জেনে বলবেন।তবে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও (২) ও জেলা পুলিশের প্রেস উইং সাজ্জাদ রুমন ১০ পুলিশ সদস্যের ক্লোজড হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর