মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলা কেটে হত্যার পর মাথা নিয়ে থানায় হাজির খুনি

news-image

জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর তার খণ্ডিত মাথা নিয়ে থানায় হাজির হয়েছেন লবু দাস (৪৬) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলা সদরের গৌরমন্দিরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লিটন ঘোষ (৫৫)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়। অভিযুক্ত লবু দাস নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া মহল্লার মৃত পরমানন্দ দাসের ছেলে।

গৌরমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটন দাস নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়ায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে তিনি মন্দিরে ঘুমিয়েছিলেন। এসময় লবু দাস ধারালো দা দিয়ে লিটনকে হত্যা করে। এরপর শরীর থেকে মাথা আলাদা করে বাজারের ব্যাগে করে নিজেই থানায় নিয়ে যান। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি।

নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ খণ্ডিত মাথা নিয়ে এক ব্যক্তির থানায় হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ওই ব্যক্তি পুলিশ হেফাজতে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক