মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নেয়ার ভিডিও করায় সাংবাদিককে পেটাল পুলিশ

news-image

রংপুরের গঙ্গাচড়ায় গাড়ি আটক করে পুলিশের ঘুষ নেয়ার ভিডিও ধারণের সময় একটি বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে গঙ্গাচড়া সরকারি ডিগ্রি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুল করিমসহ ৩ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

ওই টিভি চ্যানেলের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ বলেন, সোমবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ডিগ্রি কলেজের সামনে গাড়ি আটকে চাঁদাবাজি করছিলেন গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ও আরও তিন পুলিশ কনস্টেবল। এ ঘটনার ভিডিও করতে গেলে ওই চার পুলিশ সদস্য ক্যামেরাম্যান শাহিন আলম ও রাফির ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় তিনি বাধা দিতে এগিয়ে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়। এছাড়া ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা করেন ওই পুলিশ সদস্যরা। পরে থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিলে এসআইসহ আরও তিন কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় এসআই আব্দুল করিম, নায়েব শাহাজালালসহ দুই কনস্টেবল তারেক আজিজ ও আব্দুল হালিমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান বলেন, চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে শুনেছি। এ সংক্রান্ত কাগজ এখনও হাতে পাইনি। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক