,

পুলিশের চোখে মরিচের গুড়া দিয়ে অস্ত্র ছিনতাই

news-image

পটুয়াখালীর বাউফলে জমির বিরোধ নিয়ে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়েছিল পুলিশ। এ সময় চোখে মরিচের গুড়া মেরে ১০ রাউন্ড গুলিসহ পুলিশের পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নাজিরপুর ইউপির বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার ছয় ঘণ্টা পর আলম হাওলাদার নামের একজনকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরপুর ইউপির বড় ডালিমা গ্রামের হাকিম হাওলাদার এবং একই বাড়ির কামাল হোসেন গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে জমিতে কামাল হোসেন গংরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে যায়। এ সময় হাকিম হাওলাদার গংরা জমি চাষে বাধা দেয়।

পরে হাকিম হাওলাদার এ ঘটনা বাউফল থানাকে জানালে ঘটনাস্থলে তিনজন পুলিশ আসে। এ সময় কামাল হোসেনের পক্ষের ফারুক হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। তার সঙ্গে থাকা ফিরোজ হাওলাদার মাঈনুদ্দিন নামের এক এএসআইয়ের কোমর থেকে ১০ রাউন্ড গুলিসহ পিস্তল ছিনিয়ে নেয়।

এ ঘটনা বাউফল থানার পুলিশ জানতে পেরে অস্ত্র উদ্ধারের অভিযান চালায়। পরে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দোকার মোস্তাফিজুর রহমান জানান, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আট জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পটুয়াখালীর পুলিশ সুপার মো. মঈনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর