মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার মাদরাসাছাত্রী

news-image

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বন্ধুর সঙ্গে দেখা করতে সহযোগিতার কথা বলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে গণধর্ষণ করেছে দুই ধর্ষক। গত শুক্রবার (২১ মে) উপজেলার দশআনি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (২৪ জুন) সকালে ওই ছাত্রী মা বাদী হয়ে দুইজনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। মামলার পর সোমবারই অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে নেয়া হলে আদালত তাদের দুজনের সাত দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার দশআনি বকশিয়া গ্রামের সোহরাব আলী তালুকদারের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত আমীর আলীর ছেলে হামিদ এলাইস আলফিন।

জানা গেছে, গত শুক্রবার ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। এসময় ধর্ষক আলমগীর ও হামিদ ওই ছাত্রীকে তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সহযোগিতা করবে বলে জানায়। পরে কৌশলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে দুইজনে মিলে গণধর্ষণ করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

ঘাটাইল থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, গণধর্ষণের ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে সোমবার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠায়। আদালত তাদের দুজনেরই সাত দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরও জানান, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় গণধর্ষণের আলামত পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক