মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ

news-image

ঢাকার দোহার উপজেলায় অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এদিকে ধর্ষণের ৫ দিন অতিবাহিত হলেও আসামী ধর্ষক ফয়সাল শিকদারকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ঐ শিক্ষার্থীর মা ধর্ষক ফয়সাল শিকদার (২২), সাওন (২৫) ও চাইনিজ রেস্টুরেন্টের মালিক বাবুল (৩৫) কে আসামী করে দোহার থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে ধর্ষণে সহযোগীতার দায়ে সাওন নামে একজনকে আটক করলেও মূল আসামী ধর্ষক ফয়সাল শিকদার ও তার আরেক সহযোগী চাইনিজ রেস্টুরেন্টের মালিক বাবুল ধরা ছোঁয়ার বাইরে।

স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার এক স্কুল ছাত্রীর সঙ্গে দোহারের নারিশা পশ্চিমচর এলাকার ফয়সাল সিকদার নামে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার সকালে দুই বন্ধু ঐ স্কুলছাত্রীকে দোহারের জয়পাড়া বাজারের ড্রিম চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যায়। একপর্যায়ে বন্ধু সাওন ও ড্রিম চাইনিজ রেস্টুরেন্টের মালিকের সহযোগিতায় ছাত্রীকে রেস্টুরেন্টের পর্দার অন্তরালে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন ফয়সাল।

পরে বাড়ি ফিরে ছাত্রীটি মায়ের কাছে সব কিছু খুলে বলে। ওই দিনই ছাত্রীর মা দোহার থানায় ৩ জনের নাম উল্লেখ মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে ধর্ষণে সহযোগিতার করার অভিযোগে শাওন নামে একজন গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার উপ-পরিদর্শক অখিল রঞ্জন সরকার বলেন, ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে স্কুলছাত্রীকে আদালত মায়ের জিম্মায় দিয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে বাকি দুজনকেও গ্রেফতার করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক