,

প্রতি উপজেলায় বছরে ২টি করে মসজিদ পাঠাগার করা হচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক।। দেশের প্রতিটি উপজেলায় বছরে ২টি করে মসজিদ পাঠাগার স্থাপন করা হচ্ছে।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ আজ সংসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, মজজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এসব পাঠাগার প্রতিষ্ঠা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এছাড়া প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় ১টি করে বিদ্যমান মসজিদ পাঠাগারে পুস্তক সংযোজন করা হচ্ছে। এর অংশ হিসেবে বছরে ৪টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপন করে ১৫ হাজার টাকা মূল্যের বই সরবরাহ করছে।

তিনি বলেন, এর বাইরে জেলা উপজেলা পর্যায়ে ৫৫৫টি মডেল মসজিদ পাঠাগারের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শেখ মো. আব্দুল্লাহ সরকারি দলের মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশের প্রতি জেলা- উপজেলায় একটি করে ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উৎস: বাসস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর