মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ বোনের মর্মান্তিক মৃত্যু দুই ঘণ্টার ব্যবধানে

news-image

নিউজ ডেস্ক।। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই বোনের নাম মেঘনা ও তামান্না। রোববার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর কদমতলা গ্রামের জেলে আলম খানের চতুর্থ মেয়ে মেঘনা (২০) তার স্বামী সেলিম তালুকদারের নির্যাতনের শিকার হয়ে রোববার সকালে তার পিত্রালয় ভোর ৬টায় মারা যায়। এ খবরে ওই বাড়িতে স্থানীয় লোকজন ভীড় জমালে নিহত মেঘনার ছোট বোন ও আলম খানের ছোট মেয়ে মাদরাসা পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তামান্না (১২) বসত ঘরের একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে রোববার সকাল ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে তাৎক্ষণিক তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রতিবেশীরা। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একইদিনে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই বোনের মৃত্যুর ঘটনায় ওই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ স্বামীর নির্যাতনে নিহত মেঘনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে তামান্নাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক