মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়তি বিল আদায় করতে মৃত্যুর পর শিশুকে আইসিইউ’তে রাখা হয়!

news-image

চিকিৎসায় অনিয়ম আর মৃত্যুর পর শিশুকে আইসিইউ’তে রেখে বাড়তি বিল আদায়ের অভিযোগ উঠেছে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালের বিরুদ্ধে। ঠান্ডাজনিত রোগ আক্রান্ত দেড় বছরের শিশু আহনাফ আহমেদ জুবায়েরের মৃত্যুর পর এ অভিযোগ তুলেছেন স্বজনরা।

তারা জানান, হাসপাতালে ভর্তির দ্বিতীয় দিন পর্যন্ত বেশ স্বাভাবিকই ছিল আহনাফের অবস্থা। হঠাৎ করেই গতকাল সকালে তাকে আইসিইউ’তে নেয়া হয়। এরপর থেকেই নানা তথ্য দিতে শুরু করেন ডাক্তাররা।

অতিরিক্ত খরচ বহন করতে অপারগতা প্রকাশ করে আহনাফকে অন্য হাসপাতালে নিতে চাইলেও বাধা দেয়া হয়। পরে চাপ প্রয়োগ করলে চিকিৎসকরা আহনাফকে মৃত ঘোষণা করেন।

এমন আচরণে বিভ্রান্ত পরিবারটির অভিযোগ, ভুল চিকিৎসায় আহনাফের মৃত্যু হয়েছে। আর বাড়তি বিল আদায় করতেই মৃত্যু সংবাদও জানানো হয়নি। এসব অভিযোগ নিয়ে কোন কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক