মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যারিটেবল দুর্নীতি মামলার শুনানি শিগগিরই

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার জামিন আবেদনের ওপর চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে শুনানি করা হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ কথা জানান।

এদিন খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। জামিন আবেদন আদালতে উপস্থাপন করেন আইনজীবী জয়নুল আবেদীন। এ সময় খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে এ মামলায় সাত বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করে গত ৩০ এপ্রিল হাইকোর্ট এ মামলার নথি তলব করেন।

হাইকোর্ট জানান, নথি আসার পর এ মামলার জামিন আবেদন শুনানি করা হবে। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিচারিক আদালত এ মামলার নথি হাইকোর্টে পাঠিয়েছেন। এ কারণে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন আবেদন শুনানির জন্য আজ হাইকোর্টের নজরে আনেন।

এ মামলায় গত বছরের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডের রায় দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান। রায়ে একই সঙ্গে খালেদা জিয়ার ১০ লাখ টাকা জরিমানা এবং ট্রাস্টের নামে কেনা কাকরাইলের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন। ওই রায়ে ক্ষুদ্ধ হয়ে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করলে গত ৩০ এপ্রিল হাইকোর্ট ওই আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং নিম্ন আদালতকে নথি দুই মাসের মধ্যে হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক