সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর হয়রানি থেকে রেহাই চান স্বপন

news-image

রাঙামাটি প্রতিনিধিঃ স্বপন চন্দ্র দাশ (৩২)। রাঙামাটি শহরের দেবাশীষ নগরের একটি ওয়ার্কশপে কাজ করেন। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে আসেন সুবিচার পাওয়ার আশায়। বলেন, আমি স্ত্রীর হয়রানি থেকে বাঁচতে চাই।

স্বপন বলেন, আমার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে স্ত্রী। আমার সাথে সম্পর্ক আছে এমন কারো নাম পেলে তাকেও মামলার আসামি করছে। যাদের আসামি করা হচ্ছে তারা আমার ওপর ক্ষুব্ধ হচ্ছেন। একদিকে তাদের চাপ, অন্যদিকে স্ত্রীর হয়রানির কারণে মানসিক যন্ত্রণায় আমি পালিয়ে বেড়াচ্ছি। আমি লিভার ক্যান্সারে আক্রান্ত। ভারতে গিয়ে ডাক্তার দেখিয়েছি। এখন ওষুধ চলছে। কোনো উন্নতি হচ্ছে না। কোথাও আমাকে দেখলে আমার ওপর ঝাপিয়ে পড়ছে স্ত্রী।

স্বপন চন্দ্র দাশ বলেন, লিভার ক্যান্সার হবার পর আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। আমি অসুস্থ অবস্থায়ও দিনভর ওয়ার্কশপে কাজ করতাম। বাসায় গিয়েও শান্তি পেতাম না। একদিন বাসায় ফিরে আমার স্ত্রীর অনৈতিক কর্মকাণ্ড চোখে পড়ে। তাকে সংশোধন হতে বলি। এক পর্যায়ে নোটানির পাবলিকের মাধ্যমে আমাকে বিয়ে বিচ্ছেদের কাগজে সই করায়। পরে আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে। এরপরও আমাকে রাস্তাঘাটে যেখানে পায় সেখানেই লাঞ্ছিত করে।

এখন নতুন করে পারিবারিক সহিংসতা আইনে আরো একটি মামলা করা হয়েছে। এখানে আরো অনেককে আসামি করা হয়েছে। এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারা আমাকে চাপ দিচ্ছে। আমি এখন কী করব বুঝতে পারছি না। আমি স্ত্রীর নানা হয়রানি থেকে বাঁচতে চাই।

এ ব্যাপারে স্বপনের স্ত্রী জানকি রাণী দে বলেন, আমি স্বপনের ফাঁসি চাই। সে আমার জীবনকে ধংস করে দিয়েছে। সে ভুয়া ডিভোর্স দিয়েছে আমাকে। সে পরকীয়া করে আমার ওপর দোষ চাপিয়ে দেয়। আমার ছেলের খরচ দেয় না। সে বিভিন্ন হোটেলে যায়। খারাপ কাজ করে। তার কোনো ক্যানসার হয়নি। জন্ডিস হয়েছে। আমি তার বিচার চাই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক