,

জামায়াত নেতার জানাজা নিয়ে শিবির-ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া

news-image

চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরীর জানাজা নিয়ে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার বাদ জোহর নগরের চকবাজারের চট্টগ্রাম কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ শিবিরকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর শ্বশুর মুমিনুল হক চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরী। শনিবার বাদ জোহর প্যারেড ময়দানে জানাজা আয়োজনের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কিন্তু জানাজায় অংশ নিতে আসা জামায়াত-শিবির নেতাকর্মীদের ঠেকাতে দুপুর থেকেই প্যারেড ময়দানের আশপাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানাজার ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগের একটি মিছিল নিয়ে জানাজার দিকে এগুতে থাকলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের বাধার কারণে ছাত্রলীগ মাঠে প্রবেশ করতে না পারলেও জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের লক্ষ্য করে ছাত্রলীগ ইটপাটকেল নিক্ষেপ করে। ছাত্রশিবিরের দাবি, ছাত্রলীগের ছোড়া ইটের আঘাতে জানাজায় আসা অন্তত পাঁচ শিবিরকর্মী আহত হন। এ সময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে জানাজা অনুষ্ঠিত হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ‘মাওলানা মুমিনুল হকের জানাজা শুরুর আগে চট্টগ্রাম কলেজের কিছু ছাত্র মিছিল নিয়ে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ মুসল্লি ও মিছিলকারী ছাত্রদের মাঝামাঝি অবস্থান নিয়ে কোন ধরনের সংঘাত করতে দেয়নি। পরে মিছিলকারীদের ধাওয়া দিয়ে জানাজা সম্পন্ন করা হয়।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর